1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৪ তম জন্মবার্ষিকী পালন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৪ তম জন্মবার্ষিকী পালন।

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী নানা আয়োজনে ১৪-০৬-২০২৪ রোজ রবিবার, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৪ তম জন্মবার্ষিকী শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদযাপিত হয়েছে।

মনসুর উল করিম স্মৃতি পরিষদের রাজবাড়ী উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের শুভ সূচনা হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

সংগঠনের উপদেষ্টা আজিজা খানমের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, অরণীর সভাপতি মুনীরুল হক মুনীর, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, সংগঠনের আহবায়ক খোকন মাহমুদ, বিশ্বভরা প্রাণ এর সভাপতি আতিয়ার রহমান, চিত্রশিল্পী রাজকুমার পাল প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে শিল্পী মনসুর উল করিমের জন্মদিন উদযাপন করা হয়।



১৯৫০ সালের ১৪ জুলাই চিত্রশিল্পী মনসুর উল করিম রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এছাড়া তিনি ১৯৯২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরষ্কার, ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরষ্কার, ৬ষ্ঠ এশিয়ান আর্ট বিয়েনিল পদক লাভ, ১৯৯৪ সালে ভারতীয় ত্রিবার্ষিক আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে পুরষ্কার লাভ করেন। দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যাপনা করেন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD