
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ ওসি নেত্রকোনা মডেল থানার আবুল কালাম
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জুন ২০২৪ ইং ১১ জুলাই সকাল ১০টায় নেত্রকোনা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি ক্রাইম এন্ড অপস্ সৈয়দ আবু সায়েম বিপিএম সেবা, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মাসুম আহমেদ ভূঞা, বিপিএম, পিপিএম,জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম, নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম সহ রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তা, সহ জুন/২৪ মাসে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ অফিসারগণ।সভায় ডিআইজি শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর নিকট হতে ময়মনসিং রেঞ্জের জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম ক্রেস্ট ও সনদ পত্র গ্রহন করেন।শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনিসুর আসেকিন শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্তের ক্রেস্ট ও সনদ পত্র গ্রহন করেন। এছাড়াও জঙ্গি অভিযানে জন্য নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম (সেবা) বিশেষ পুরস্কার গ্রহণ করেন।