1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বৃষ্টি পড়ে টাপুর টুপুর -আলমগীর হোসেন

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২০০ বার পঠিত

 

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

আলমগীর হোসেন

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সকাল বিকাল কিংবা দুপুর,
বর্ষাকালে টিনের চালে
বৃষ্টি ঝরে মিষ্টি মধুর।

নূপুর পায়ে বৃষ্টি মেয়ে
রিনিঝিনি নেচে গেয়ে,
সারাটা দিন থাকে মেতে
শহর নগর কিংবা গায়ে।

বন বনানী বৃক্ষলতা
সেই সুরে পায় সজীবতা,
আলিঙ্গনে প্রেম কাননে
ডানা মেলে কচিপাতা।

বৃষ্টি আসে সৃষ্টি কুলে
ধরা হাসে ফুলে ফলে,
যৌবনা নদ উপচে পড়ে
দুকূল বেয়ে ছুটে চলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD