1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩২০ বার পঠিত

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কে এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ইসাহাক আলী নামের ওই ছেলেটি ঢাকার একটি কলেজে পড়ালেখা করতো বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ২৯ জুলাই দুপুর দেড় টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া এলাকায় নজিপুর রোড হতে ধামইরহাট গামী একটি মোটরসাইকেলের সাথে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় কলেজ ছাত্র ইসাহাক এবং ঘটনাস্থল হতে মৃতবৎ অবস্থায় স্থানীয়রা ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের পকেটে থাকা এনআইডি অনুযায়ী কলেজ ছাত্র ইসাহাক আলী (২১) উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেন।


ধামইরহাট থানার ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD