1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

মনপুরায় লঞ্চ ঘাটের-সড়কটির বেহাল দশা, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

মনপুরায় লঞ্চ ঘাটের-সড়কটির বেহাল দশা, চরমে ভোগান্তিতে সাধারণ যাত্রী

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলার মনপুরায় রামনেওয়াজ লঞ্চ ঘাটের যাত্রীদের চলাচলের একমাত্র সড়কটি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আরও বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কে পিচ্ছিল কাঁদায় তৈরি হয়েছে যাত্রীদের মরণফাঁদ, হালকা বৃষ্টিতেই বেহাল হয়ে যায় রাস্তাটি। এতে লঞ্চ যাত্রীসহ ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

লঞ্চ টার্মিনাল থেকে নীচু হওয়ায় প্রায় জোয়ারে ডুবে যায় রাস্তাটি। লঞ্চে উঠানামা করতে নিতে হয় ছোট ছোট নৌকার সাহায্য। মনপুরা থেকে রাজধানী ঢাকা যাওয়ার একমাত্র উপায় লঞ্চ হওয়ায় চরম দুর্ভোগের পরেও যাত্রীদের এ পথে আসা যাওয়া করতে হয় প্রতিদিন।

অদ্য ৫ জুলাই (শুক্রবার) সরেজমিন ঘুরে দেখা গিয়েছে ঢাকাগামী যাত্রী গোপাল গণমাধ্যমকে বলেন, চাকরির সুবাদে প্রায় ঢাকা আসা যাওয়া করতে হয়। লঞ্চ ঘাটের রাস্তার দিকে তাকালে আর ঢাকা যেতে মন চায় না। কিন্তু অন্য কোনো উপায় না থাকায় এ পথে আমাদের বাধ্যতামূলক যেতে-ই হচ্ছে।

রামনেওয়াজ বাজারের ব্যবসায়ী রিয়াজ গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে মনপুরায় মালামাল আনার একমাত্র উপায় লঞ্চ। তাই ব্যবসার সব মালামাল এ ঘাট দিয়েই আনতে হয় আমাদের। এ রাস্তাটি খারাপ হওয়ায় অনেক সময় মালামালের ক্ষতি হয়। আমদের জোড়ালো দাবি দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক।

এ বিষয় ভোলা বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, এখন বর্ষা মৌসুম তাই অতিরিক্ত জোয়ারে পানিতে ঘাট তলিয়ে যায়। আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে, বলে আশাবাদী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD