1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫টি বিমানে হামলা চালাল ইরান। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার।      ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬। পাংশায় মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, ইয়াবা সহ যুবক গ্রেপ্তার, বাইক জব্দ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জননেতা মির্জা আব্বাসের অসুস্থতার জন্য দোয়া কামনা।     রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।  ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল আটক। ঘাটাইলের ইএনও মো: আবু সাইদকে প্রত্যাহার আবেগঘন স্টেটাস। ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে অভিযান, ৭ নারীর সাথে ১২ পুরুষ আটক।

রায়পুরায় বিএনপি নেতার আ.লীগে যোগদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

রায়পুরায় বিএনপি নেতার আ.লীগে যোগদান

সাদ্দাম উদ্দিন রাজু রায়পুরা (নরসিংদী)

দুই যুগ আগে অভিমান করে আ. লীগ ছাড়েন নরসিংদী রায়পুরা উপজেলার সাবেক পাড়াতলী ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন (আবু নুর)। উপজেলা বিএনপিতে যোগ দিয়ে পান সহসভাপতির পদ। দীর্ঘ ২৪ বছর পর অভিমান ভেঙে আবারো আ. লীগে ফিরলেন তিনি।

রবিবার (৩০ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মেহবাহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আ. লীগ ও এর সহযোগি সংগঠনের নেতারা।

মেজবাহ উদ্দিন বলেন, ‘আমার পূর্ব পুরুষরা আ. লীগ পরিবারের সদস্য ছিলেন। জন্মসূত্রেই আমি আ. লীগ করতাম। ভুল বোঝাবুঝির কারণে মনে কষ্ট নিয়ে আ. লীগ থেকে চলে যাই। প্রকৃতপক্ষে আ. লীগই এ দেশের উন্নয়নের রাজনীতি করে।

আ. লীগ ছাড়া এ দেশের উন্নয়ন করা সম্ভব না। সেই উন্নয়নের অংশীদার হতে সাবেক মন্ত্রী ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর আহবানে সাড়া দিয়ে আ. লীগে যোগ দিয়েছি।
বক্তব্যের শেষে আসন্ন পাড়াতলী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আ. লীগ সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুছ আলী ভূঁইয়া, পৌর আ. লীগ সভাপতি মাহবুব আলম শাহীন, সহসভাপতি হারুনুর রশীদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, রিয়াজ মোরশেদ খান, মঞ্জুর এলাহী, মেহবাহ উদ্দিন মিতুল, খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন হোসাইন, পাড়াতলী ইউনিয়ন আ. লীগ সদস্য সচিব মোগল মাস্টার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD