1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি বন্ধে ইউএনও’র অভিযান। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি বন্ধে ইউএনও’র অভিযান

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি বন্ধে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার এ ,কে, এম নূর হোসেন নির্ঝর। সোমবার (২৪ জুন) বিকেল

৪টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন তিনি।

জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার মঙ্গলপাড়া মৌজার গাড়াগাছি বিলে বাগমারার উপজেলার তাহেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাবুল খাঁ প্রশাসনকে তোয়াক্কা না করে জহুর মেম্বারের মালিকানাধীন পুকুর সংস্কারের নামে ১০০ বিঘা ধানী জমিতে ১০-১৭ ফুট গভীর পর্যন্ত মাটি খনন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ইউএনও এ,কে,এম নূর হোসেন নির্ঝর পুঠিয়া থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতীরা তাঁর উপস্থিতি টের পেয়ে মাটি বহনকারী ট্রাক্টর ও মাটি খননযন্ত্র স্কেভেটোর রেখেই পালিয়ে যায়। চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও বিক্রির দায়ে তাদের স্ক্যাভেটর অকেজো করাসহ ২টি ব্যাটারী এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছেন।

এছাড়াও একইদিনে একই ইউনিয়নের রাতোয়াল ও পঁচামাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক। এসময় অবৈধভাবে পুকুর খননের দায়ে মাটি খননের কাজে ব্যবহৃত দুটি স্ক্যাভেটর মেশিন অকেজো করাসহ আরও তিনটি ব্যাটারী  জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এ ,কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, ভাল্লুকগাছী, জিউপাড়া, বেলপুকুরিয়া ইউনিয়নে অনেক জমির মালিক সরকারি অনুমতি না নিয়ে তাদের ইচ্ছেমত দিনে-রাতে পুকুর সংস্কার ও ফসলি জমির মাটি বিক্রির কাজে লিপ্ত রয়েছে। প্রশাসনের অনুমতি না নিয়ে কেউ পুকুর সংস্কার করতে পারবে না। আইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।

এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD