1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

হলুদ সাংবাদিকতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

হলুদ সাংবাদিকতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা.

রাজশাহী ব্যুরো ঃ  চাঁপাইনবাবগঞ্জে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’- শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬জুন) সার্কিট হাউসে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের  অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল  জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব- উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। প্রথম রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার (অতিরিক্ত সচিব)।

অনুষ্ঠানের দিন সকালে প্রধান অতিথি কর্মশালা উদ্বোধনের পর হলুদ সাংবাদিকতার বিস্তৃতি, আগ্রাসন, ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে  সমাজের ইতিবাচক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন প্রথম রিসোর্স পার্সন সচিব    শ্যামল চন্দ্র কর্মকার ।  তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাছাড়া  আলোচ্য বিষয়ে কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে তা তুলে ধরেন। কর্মশালা শেষে প্রায় অর্ধশত সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD