হলুদ সাংবাদিকতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা.
রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’- শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬জুন) সার্কিট হাউসে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব- উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। প্রথম রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার (অতিরিক্ত সচিব)।
অনুষ্ঠানের দিন সকালে প্রধান অতিথি কর্মশালা উদ্বোধনের পর হলুদ সাংবাদিকতার বিস্তৃতি, আগ্রাসন, ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন প্রথম রিসোর্স পার্সন সচিব শ্যামল চন্দ্র কর্মকার । তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাছাড়া আলোচ্য বিষয়ে কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে তা তুলে ধরেন। কর্মশালা শেষে প্রায় অর্ধশত সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM