1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। পত্নীতলা সীমান্তে ২৪ কেজির বেশি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার। গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন মাদক ব্যবসায়ী আটক করেছে খুলনা র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন রিটন, বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন। নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ আখ্যা দেয়া যাবেনা।  কাশিয়ানীতে প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ২০০ বোতল কোডিন ফসফেটযুক্ত ইস্কাফ সিরাপ উদ্ধার; মাদক বহনকারী পিকআপ জব্দ।   প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী।       রামগতি ও কমলনগ দুই উপজেলা মেঘনা তীরবর্তী রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার।

বগুড়া সান্তাহারে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর পথরোধ ৩ লক্ষ্য টাকা ছিনতাই। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

বগুড়া সান্তাহারে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর পথরোধ ৩ লক্ষ্য টাকা ছিনতাই

বিশেষ প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাড়ি ফেরার পথে মিজানুর রহমান নামের এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীর পথরোধ ৩ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারি চক্ররা।

গত বুধবার (২২ মে) দিবাগত রাত ১০টায় সান্তাহার পাওয়ার প্লান্টের দক্ষিনে কালর্ভাটের নিকট এ ঘটনাটি ঘটে।

বিকাল ব্যবসায়ী মিজানুর রহমান আদমদীঘির মালশন গ্রামের অবসপ্রাপ্ত সেনা সদস্য। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আদমদীঘি উপজেলার মামলাশ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিকাশ এজেন্ট ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গত বুধবার তিনি সান্তাহার গোল চত্বরের দক্ষিনে তার বিকাশ এজেন্ট ব্যবসা প্রতিষ্ঠানে সারাদিন লেনদেন করার পর রাত ১০ টার প্রতিষ্ঠান বন্ধ করে মোবাইল ফোন ও লেনদেনের টাকাসহ মোটর সাইকেল যোগে মালশন গ্রামে বাড়িতে ফিরছিলেন।

তিনি সান্তাহার পাওয়ার প্লান্টের নিকট পৌঁছালে কয়েকজন ছিনতাইকারি তার মোটর সাইকেলের গতিরোধ করে মিজানুর রহমানকে এলোপাথরী ভাবে ছুরিকাঘাত করে ক্যাশের ২ লাখ ৮০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়।
স্থানীয়রা আহত মিজানুর রহমানকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করান।

সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD