1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

রূপসী বাগবাড়িতে মুন্না খানের নেতৃত্বে দোয়াত কলমের গণসংযোগ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৬২ বার পঠিত

রূপসী বাগবাড়িতে মুন্না খানের নেতৃত্বে দোয়াত কলমের গণসংযোগ

রুপগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব হাবিবুর রহমানকে দোয়াত কলম মার্কায় বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার ১৪ মে সকালে রূপসী বাগবাড়ি এলাকায় রূপসী বাগবাড়ি জামে মসজিদের সেক্রেটারী মো: মুন্না খানের নেতৃত্বে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো: ফিরোজ ভুঁইয়া, তারাব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন পান্নু, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি শামীম মাহবুব , তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফিরোজ খাঁন, তারাব পৌর আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আলহাজ¦ রফিকুল ইসলাম পনির খাঁন, শহীদ বকুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: হালিম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিপন, যুবলীগ নেতা আজাবুর রহমান প্রমুখ।
এসময় রূপসী বাগবাড়ি জামে মসজিদের সেক্রেটারী মো: মুন্না খাঁন সবাইকে দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এবার রূপগঞ্জে শুধু চেয়ারম্যান পদে ভোট হবে। এই পদের জন্য লড়ছেন দুই জন প্রার্থী। তারা হলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু (আনারস)।
আগামী ২১ মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার রূপগঞ্জে ভোট কেন্দ্র ১৪০ টি। মোট ভোটার ৪ লাখের অধিক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD