1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

সখিপুরে সাপে কাঁমড়ে ব্যবসায়ীর, ইজিবাইক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

সখিপুরে সাপে কাঁমড়ে ব্যবসায়ীর, ইজিবাইক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, শরীয়তপুরঃ

শরীয়তপুরের সখিপুর থানার সখিপুর ইউনিয়নে বিষাক্ত সাপের কাঁমড়ে সেলিম মাদবর (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সেলিম মাদবর মুন্সিকান্দির বাসিন্দা মৃত মোহাম্মদ মাদবরের ছেলে। শনিবার সকালে মুন্সিকান্দি গ্রামে ক্ষেতে কাজ করা অবস্থায় অজ্ঞাত একটি সাপ তাকে কাঁমড় দেয়।
স্থানীয়ভাবে চিকিৎসা শেষে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পর ঢাকায় রেফার করে চিকিৎসকরা। পরে রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে একই থানার আরশিনগর ইউনিয়নে রাস্তার মাঝে স্তুুপ করা মাটির সাথে ইজিবাইকের ধাক্কায় বাবুল মিয়া নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত বাবুল মিয়া (৩৮) দক্ষিণ সখিপুরের বাসিন্দা মৃত হোসেন বেপারীর ছেলে। ২৮ এপ্রিল রাতে দুর্ঘটনার পর রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত বাবুল মিয়া ৪৮নং দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতো।
দুর্ঘটনায় তার মাথার খুলির কিছু অংশ উঠে রাস্তায় পড়ে গিয়েছিলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD