1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।

রাজশাহী ব্যুরো

আগামী ২৯ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  সোমবার (১৩ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার মোট ৩৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মো. ওয়াজেদ আলী খাঁন (মোটরসাইকেল), মো. ফারুক হোসেন ডাবলু (আনারস), মো. এমদাদুল হক এমদাদ (ঘোড়া), মো. সাইফুল বারী ভুলু (কাপ পিরিচ), মো. আব্দুর রশিদ (দোয়াত কলম) ও ডেভিড রিচার্ড মুর্মু (হেলিকপ্টার) প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মো. ফরিদুল ইসলাম রাজু (টিউবওয়েল), মো. শহিদুল ইসলাম (বই), মো. কামরুজ্জামান (টিয়া পাখি), মো. নাজমুল ইসলাম (তালা), মো. রফিকুল ইসলাম (উড়োজাহাজ), মো. সরওয়ারে আলম মানিক (গ্যাস সিলিন্ডারের), শ্রী প্রদীপ কুমার সাহা (মাইক) ও মো. আসাদুজ্জামান আসাদ (চশমা) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মোসা. আরজিয়া বেগম (কলস), মোসা. হাসিনা খাতুন (ফুটবল), মোসা. চেনবানু ( হাঁস) ও মোসা. পপি খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন। মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- এনামুল হক (ঘোড়া), আল-মোমিন শাহ গাবরু (কাপ পিরিচ), আলমগীর মূর্শেদ রঞ্জু (মোটরসাইকেল), মেহেবুব হাসান রাসেল (দোয়াত কলম), আফজাল হোসেন বকুল (আনারস)। মোহনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিন-বিল্লাহ (টিউবওয়েল), খোন্দকার মশিউর রহমান (উড়োজাহাজ), হাবিবুর রহমান মিঠু (তালা),

আব্দুর রউফ (), কবির হাসান ()। মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রাবিয়া খাতুন শিমা (কলস), সানজীদা রহমান (প্রজাপতি), ডলি আক্তার (ফুটবল), শ্রীমতি পলি রানী (সেলাই মেশিন), হাবিবা বেগম (পদ্মফুল)।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। নির্বাচনী তফসিল অনুযায়ী, বুধবার (২৯ মে) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পবা উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD