1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

মেহেরপুরের নতুন উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম,দুই ভাইস চেয়ারম্যান পুন:নির্বাচিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৬২ বার পঠিত

মেহেরপুরের নতুন উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম,দুই ভাইস চেয়ারম্যান পুন:নির্বাচিত

মেহেরপুর প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকে ৪০ হাজার ৯২৩ভোট পেয়ে বেসরকারিভাবে আনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৫০৭ ভোট। এছাড়া আব্দুল মান্নান ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩৭২ ভোট এবং মোহা: হাসেম আলী আনারস প্রতিকে পেয়েছেন ২৮৮৫ ভোট।

এছাড়া চশমা প্রতিক নিয়ে ৩৬ হাজার ১৮৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত আবুল হাসেম ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মো: শাহিন টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ১৩৬ভোট।

মহিলা ভাইসচেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ৩৪ হাজার ৬৪৬ভোট পেয়ে লতিফন নেছা লতা দ্বিতীয়বারের মত ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিউন বাশিরা পলি হাঁস প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ৯১৬ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী রোমানা আহমেদ নির্বাচন থেকে সরে দাড়িয়েও পেয়েছেন ৮১৪ ভোট।

সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ১৮ হাজার ৮০৪ ভোটার। এর মধ্যে ১ লক্ষ ৯ হাজার ৪৬৩ জন পুরুষ এবং ১ লক্ষ ৯ হাজার ৩৪০ জন নারী ভোটার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD