1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

আরএমপি ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ২। ডেইলি নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৭১ বার পঠিত

আরএমপি ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ২।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপন্টাডল ট্যাবলেট সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা  হলেন মোঃ রাব্বি  খাঁ (৩০) সে রাজশাহী মহানগরীর রাজপাড়া

থানার বহরমপুর এলাকার মোঃ  খোরশেদ আলী খোকনের ছেলে  ও মোঃ  রুবেল ইসলাম (২২) দামকুড়া থানার ফেরতাপাড়া (ধুতরাবন) এলাকার মোঃ  জাহাঙ্গীর আলমের ছেলে ।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার বিকাল  পৗেনে ৫ টায়  রাজশাহী মহানগর  গােয়ন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার ( অতি: ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত )  কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম -এর সার্বিক তত্ত্বাবধানে  ডিবি পুলিশের  একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করছিল । এসময় তারা গোপন সংবাদের  ভিত্তিতে  জানতে পারেন , বোয়ালিয়া  থানার সোনাদিঘি মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে ।

উক্ত সংবােদর পরিপ্রেক্ষিতে  ডিবি পুলিশের এসআই মোঃ  লোকমান হোসাইন ও তার টিম বিকাল ৫ টায় বোয়ালিয়া থানার সোনাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাব্বিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ।

অপরদিকে রাত পৌনে ১০ টায়  ডিবি পুলিশের অপর টিম  গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় এক ব্যক্তি  ট্যাপন্টাডল ট্যাবলেট বিক্রয়ের  জন্য অবস্থান করছে ।

উক্ত সংবাদের  পরিপ্রেক্ষিতে  ডিবি পুলিশের  এসআই মোঃ  সােলকুর রহমান ও তার

টিম রাত ১০ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি

রুবেলকে  ১০০ ট্যাপন্টাডল ট্যাবেলটসহ  গ্রেফতার করে । জিজ্ঞাসাবাদে  গ্রেফতারকৃত আসামিরা জানায়, উক্ত ইয়াবা ও ট্যাপন্টাডল গুলো বিক্রয়ের জন্য তাদের  কাছে রেখেছিলো ।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে   আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে  বিজ্ঞ আদালতের মাধ্যমে  জেল হাজতে  প্রেরণ  করা হয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD