1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

গাংনী উপজেলা নির্বাচনে বিএনপির একসহ ১০ চেয়ারম্যান প্রার্থী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পঠিত

গাংনী উপজেলা নির্বাচনে বিএনপির একসহ ১০ চেয়ারম্যান প্রার্থী

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এক বিএনপি নেতাসহ চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ার‌্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি সাহিদুজ্জামানের স্ত্রী লায়লা আনজুমান বানু শিলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. এ কে এম শফিকুল আলম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেসুর রহমান মুকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবলীগ সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম মিয়া, সাবেক সেনা সদস্য মহিবুল ইসলাম মুকুল জোয়ার্দার ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রনেতা জাকিয়া আল্পনা, গাংনী উপজেলা পরিষদের বর্তমনা মহিলা ভাইসচেয়ারম্যান ও গাংনী উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন ও আওয়ামীলীগ নাসিমা খাতুন ও
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন মিঠু, ফারুক হাসান ও রেজাউল করীম দেওয়ান তাদের মনোনয়নপত্র জমা দেন।
গাংনী উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৩ ও পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD