1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

দাউদকান্দিতে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

দাউদকান্দিতে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সালমা আক্তার, দাউদকান্দি কুমিল্লা
: ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক উপলক্ষে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ এপ্রিল বুধবার সকাল ১১ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরাফাতুল আলম’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোঃ আলী সুমন। এছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি সহকারি কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ শরিফ উল্লাহ,, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন ও দাউদকান্দি ওলামা লীগের সভাপতি হাজী মান্নানসহ আরো নেতৃবৃন্দ। এ সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার শীর্ষক উপলক্ষে বক্তব্য দেন, প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন ,উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরাফাতুল আলম, সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। বক্তব্যে বক্তারা বলেন,” আমাদের প্রজন্মকে এই দিন সম্পর্কে অবগত করতে হবে এবং যুদ্ধের ইতিহাস জাগ্রত রাখতে হবে এবং এই দিনে দিবসটি পালন করতে হবে। যেমন আমরা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে আমাদের সার্বৌমত্ব নিশ্চিত করতে পারি তেমনি মুজিবনগর সরকারের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি এবং সারা বিশ্বের সমর্থন পেয়েছি। এই দিনে সবাই বঙ্গবন্ধুর নামে একতাবদ্ধ হয়েছে। ” বক্তারা আরও বলেন, ” আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, তবে আমরা খুব কঠিন জিনিসকে খুব সহজে জয় করতে পারব ইনশাল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD