1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

বগুড়ায় জয় ডি – সেট সেন্টার নির্মাণের কাজ শুরু হবে: প্রতিমন্ত্রী পলক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

বগুড়ায় জয় ডি – সেট সেন্টার নির্মাণের কাজ শুরু হবে- প্রতিমন্ত্রী পলক

বিশেষ প্রতিনিধি : আগামী ছয় মাসের মধ্যে বগুড়ায় জয় ডি – সেট সেন্টার এবং আগামী অর্থ বছরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজ শুরু করা হবে। যার মাধ্যমে বগুড়াকে স্মার্ট বগুড়া হিসেবে গড়ে তোলা হবে। শনিবার বিকালে শহরের শিববাটি এলাকায় দুইটি প্রকল্পের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিটিসিএল ও ডাক বিভাগের কিছু অ-ব্যবহৃত জায়গা রয়েছে। আমি আজ পরিদর্শন করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া জেলাবাসীর জন্য দুইটি উপহার দিয়েছেন। একটি শেখ কামাল আইটি সেন্টার এন্ড ইনকিউবেশন সেন্টার যেটা শতকোটি টাকার প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে একনেকে এটি অনুমোদন পাবে। ২য় উপহারটি হলো জয় ডি-সেট সেন্টার যার অনুমোদন হয়ে গেছে। আশা করছি আগামী ছয় মাসের মধ্যে এর নির্মাণ কাজ শুরু হবে এবং অল্প কিছুদিনের মধ্যে আমরা টেন্ডারে যেতে পারবো। ১৫ কোটি টাকা নির্মাণ ব্যয়ে চারতলার এই ভবন হবে প্রশিক্ষণ কেন্দ্র ও সরকারের সেবা কেন্দ্র।
প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং বগুড়ার মানুষের জন্য প্রধানমন্ত্রী একের পর এক উপহার দিয়ে চলেছেন। যার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক দিয়েছেন এবং বগুড়- সিরাজগঞ্জ রেলপথ। এখন আমাদের লক্ষ্য বগুড়ায় তরুণ তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এবং জয় ডি- সেট সেন্টার নির্মাণ করা। আমরা জায়গা খুজছিলাম কিন্তু সেভাবে পাচ্ছিলাম না। আজ বিটিসিএল’র চার একর জায়গা দেখলাম। এখানে জয় ডি- সেট সেন্টার এবং শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ হলে বগুড়ার হাজার হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান হবে।
বগুড়ায় ডাকঘর পরিদর্শনের ব্যাপারে প্রতিমন্ত্রী পলক বলেন, বগুড়ার ডাক বিভাগকে আরো আধুনিক আইন করা হবে। আমরা নতুন টেলিকম আইন করতে যাচ্ছি তেমনি নতুন ঢাকা ইনো করা হচ্ছে। আমাদের লক্ষ্য প্রত্যেক ডাকঘর হবে স্মার্ট ডাকঘর। এ সকল কিছু বাস্তবায়ন হলে বগুড়া স্মার্ট বগুড়ায় রুপান্তরিত হবে।
জমি পরিদর্শনের সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন,জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল,রুমানা আজিজ রিংকি,গৌতম কুমার দাস,শ্রমিকলীগ নেতা রাকিব উদ্দিন সিজার, ছাত্রলীগ সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় সহ জেলা প্রশাসন ও বিটিসিএল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD