1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

নেত্রকোণায় পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা ও প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

নেত্রকোণায় পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা ও প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা ” এক ইঞ্চি জমিও যেন, অনাবাদি না থাকে” এই প্রতিপাদ্যে নেত্রকোণার পূর্বধলায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা ও প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১মার্চ) সকালে পূর্বধলা জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর কবির।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম প্রমুখ।এই প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১৭৯ জন চাষীকে ১০ প্যাকেট সবজি বীজ, ৬টি ফলের চারা, জৈব/অজৈব সার, বেড়ার নেট, পানি দেয়ার উপকরণ ও সাইনবোর্ড বিতরণ করা হয়। পরে, উপজেলা প্রশাসন আয়োজিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আওতাধীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৫ জন নারী উদ্যোক্তাকে স্মার্ট ল্যাপটপ বিতরণ করেন এমপি আহমদ হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD