1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০০ বার পঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সালমা আক্তার , দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মজিবুল হক মুজিবের নির্দেশে আলোচনা সভা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজানের সঞ্চালনায় এসময় বক্তব্য যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন , পার্থ সারথি দত্ত ও এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, মো. শহিদুল্লাহ, ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, ধর্ম সম্পাদক এ বি এম এ বাহার, শ্রম সম্পাদক মানিক খন্দকার, সদস্য ও কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম এবং স্বাস্থ্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল, উপ- দপ্তর সম্পাদক রুহুল আমিন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক এবিএম বাহার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহজাহান চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিগার সুলতানা, বীর মুক্তি বাবু নির্মল পাল ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম প্রমুখ। এসময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার বলেন, আগে স্বাধীনতা দিবসে প্রতিটি দোকানে ও বাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হতো। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ মাইকে বাজানো হত এখন দোকানে দোকানে ও বাসা বাড়িতে পতাকা উত্তোলন করতে দেখা যায় না, মানুষের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD