1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন, বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ ২০ নারীর, ‎সংবাদ সম্মেলন

বগুড়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

বগুড়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা।

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল:বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাবলু (৬১) এবং তার স্ত্রী বিউটি খাতুনের (৫৩) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া জেলা দুদক কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন আইনে পৃথক দুটি মামলা গতকাল মঙ্গলবার রেকর্ড করা হয়।

তাদের মোট ১ কোটি ৮০লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ সম্পদ রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর আকন্দপাড়ার মৃত ময়েন উদ্দিন গোলবাগীর ছেলে।
দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম বাদি হয়ে পৃথক এ দুটি মামলা দায়ের করেন।

একটি মামলায় রেজাউল করিম বাবলু বিরুদ্ধে দুদক হতে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলে তিনি গত ২০২২ সালে ৬ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিল করেন। উক্ত সম্পদ বিবরণী দুদক কর্তৃক যাচাইকালে আসামী রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৭৫ লাখ ২৯ হাজার ৪৭৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

অপর দিকে সাবেক সংসদ রেজাউল করিম বাবলুর স্ত্রী বিউটি খাতুনের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলে তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিল করেন।
দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে তার সম্পত্তি যাচাই-বাচাই কালে তার অবৈধভাবে জ্ঞান আয় বহির্ভূতভাবে ১ কোটি ৫ লাখ ১০ হাজার ২৯৩ টাকার সম্পদ পাওয়া যায়।
অবৈধভাবে উক্ত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে অপর মামলাটি রেকর্ড করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD