1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

২৪ মার্চ থেকে ট্রেনের ঈদ অগ্রিম টিকিট দেয়া শুরু, রিফান্ড হবে না কোন টিকিট। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৫৮৪ বার পঠিত

২৪ মার্চ থেকে ট্রেনের ঈদ অগ্রিম টিকিট দেয়া শুরু, রিফান্ড হবে না কোন টিকিট।

____________রাজশাহী ব্যুরো

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে, বাংলাদেশ রেলওয়ে ২৪ মার্চ রবিবার হতে ঈদের অগ্রিম টিকিট ইস্যু করবে।
২৪ মার্চ তারিখে ৩ এপ্রিল ঈদ অগ্রিম যাত্রার টিকিট ইস্যু করা হবে। এভাবে পর্যায়ক্রমে ৯ এপ্রিল ঈদ অগ্রিম যাত্রা পর্যন্ত টিকিট ইস্যু করা হবে।

ফিরতি যাত্রার টিকিট ৩ এপ্রিল হতে ইস্যু করা হবে। ঐদিন ১৩ এপ্রিল ঈদ ফিরতি যাত্রার টিকিট ইস্যু করা হবে। ঈদ ফিরতি যাত্রার টিকিট ১৩-১৯ এপ্রিল পর্যন্ত ইস্যু করা হবে।

যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮:০০ ঘটিকা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১৪:০০ ঘটিকা হতে ইস্যু করা হবে।

ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার (৩-১৯ এপ্রিল) আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে।

ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা হবে না।

একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার সময় (৩-১৯ এপ্রিল) সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইলে একটি OTP কোড প্রেরণ করা হবে যা যাত্রী কর্তৃক ভেরিফাই করতে হবে।

৩ এপ্রিল হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনদ্বয় ঢাকা রেলওয়ে স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন হতে চলাচল করবে এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না।

৩ এপ্রিল হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, বুড়িমারী, লালমনি, চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD