1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

রাজশাহীতে ভাষা সংগ্রামী সাইদ উদ্দিনের ১০তম মৃত্যুবার্ষিকী পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

রাজশাহীতে ভাষা সংগ্রামী সাইদ উদ্দিনের ১০তম মৃত্যুবার্ষিকী পালিত

_____________রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট ভাষা সংগ্রামী সাইদ উদ্দিন আহমদের ১০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ শুক্রবার (১ মার্চ) সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে সাইদ উদ্দিন আহমেদ স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে।
রাজশাহী প্রেস ক্লাব ও জননেতা আতাউর রহমান পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম। আলোচনায় অংশ গ্রহণ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ- দৌলা, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালে মোঃ ফাত্তাহ, স্মৃতি পরিষদের সদস্য শফিউর রহমান রিপন,ইকবাল হাসান টাইগার, সচিবুল হক বিন্দু প্রমুখ।

আলোচকরা লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। লুটপাট বন্ধ করা না গেলে বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আলোচনা সভার শুরুতে প্রয়াত ভাষা সৈনিক সাইদ উদ্দিন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধানিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD