1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

অমর একুশে বইমেলায় গাঙচিল প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পঠিত

অমর একুশে বইমেলায় গাঙচিল প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র।

__________রাজশাহী ব্যুরো

অমর একুশে বইমেলায় গাঙচিল প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার ১২৬নং স্টলে গাঙচিল প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, গাঙচিল এর কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব কবি আলকামা সিদ্দিকী, গাঙচিল এর কেন্দ্রীয় উপদেষ্টা কবি ইমরোজ সোহেল, গাঙচিল এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব কবি মিজানুর রহমান, গাঙচিল, ঢাকা বিভাগের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব কবি তন্ময় হারিস, গাঙচিল এর কেন্দ্রীয় মহাসচিব ও বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপটেন কবি ড. ইদ্রিস আলী, গাঙচিল এর কো চেয়ারম্যান কবি মেজর পলক রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কবি লিজি আহমেদ, কারিতাস এর পরিচালক কবি থিওফিল নকরেক, গাঙচিল এর ঢাকা দক্ষিণের সভাপতি কবি ড. নজরুল ইসলাম, উত্তরার সভাপতি এটিএমফারুক আহমেদ, সহ সভাপতি মোঃ নূরুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে দীপল কান্তি বিশ্বাস এর একজন গাঙচিল দাদু ভাই, ফয়সাল হাওলাদারের মেঘ আরশী, অভিজিৎ মণ্ডলের স্মৃতির অন্তরীক্ষে, এসএকে রেজাউল করিমের ধারা নং ৫১১১, এলমান সৈয়দের জীবনের কবিতা,এশরাত জাহান বর্ণার এক আকাশ নীল, মিজানুর রহমানের দিগন্তরেখায় গোধূলি কথন, শিউলি রহমানের অন্যরকম অনুভবে, খাদিজা রহমান ফেরদৌসী বেগমের নিঃশ্বাসের কাছাকাছি, মাহফুজা বীনা‘র ছড়ায় ছড়ায় শিখবে কথা, খান আহমেদ ইফতেখারের স্বপ্ন ছোঁয়ায় বঙ্গবন্ধু, বেগম দিল আফরোজের জীবন ধারা, আমিনা খাতুনের ষড়ভুজ, শিউলী খানের অচৈতন্য ভাবনা , ড. এবিএম শরীফ উদ্দীনের নিরুদ্দেশ সম্পর্ক, নাসিমা খাতুনের চির পথচারী, খান আখতার হোসেনের ডুমুরিয়ায় শ্রেণীশত্রু নিধনের অশান্ত ঢেউ, রবিদাস মন্ডলের রক্ত আবীর প্রেম, শেখ আকমান আলীর পুষ্প সুরভি, শেখ আকমান আলীর গোপু পাগলের পাগলামি, আসমা আক্তার কাজলের হৃদয়ে একুশ, পলাশ মজুমদারের সত্যের সন্ধানে মতুয়া ও মতুয়া জাগরণী সঙ্গীত, রেজাউল করিমের হাবুডুবু, রানু গাজী‘র হিজলতলী গাঁ ইত্যাদি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD