1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে

মধুখালীতে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীরের মতবিনিময় – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

মধুখালীতে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীরের মতবিনিময়

সুজল খাঁন,ফরিদপুর প্রতিনিধিঃ-

ফরিদপুর-১(মধুখালী,বোয়ালমারী,আলফাডাঙ্গা)আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাসি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১জুন বুধবার বেলা ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীর।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী,আলফাডাঙ্গা,মধুখালী)আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন আমি বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পেয়েছি। তার দোয়া নিয়ে আমি ১৯৭৫ সালের ১২ই আগস্ট স্কলারশিপ নিয়ে রাশিয়ার মস্কোতে ডাক্তারি পড়তে যাই। বঙ্গবন্ধু আমার কাধে হাত রেখে বলেন লেখাপড়া শেষ করে দেশে এসে মানুষকে সেবা করবা। বঙ্গবন্ধুর সে কথাটি আমার হৃদয়ে গাথা রয়েছে।

আমি আমার নির্বাচনী এলাকায় কাজ করে এলাকার মানুষের উন্নয়নে অংশীদার হতে চাই। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করি। আমাকে দল থেকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে নির্বাচনে জয় লাভ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশারী করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড.কোরবান আলী,সাংবাদিক শাহজাহান হেলাল,মেহেদী হাসান পলাশ,সালেহীন সোয়াদ সাম্মী, রমজান আলী বিশ্বাস,ইদ্রীস আলী,গৌতম কুমার বিশ্বাস,মানিক সিকদার,সুজল খান, পার্থ রায়সহ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD