1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহী মহানগরীতে ডিগ্রি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ডিগ্রি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ।

____________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪(চার) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও নওহাটা মহিলা কলেজ।

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD