1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভয়েজ বিডি ২৪.কম এর সম্পাদক কাজী শরিফুল ইসলাম। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভয়েজ বিডি ২৪.কম এর সম্পাদক কাজী শরিফুল ইসলাম।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ মঙ্গলবার (২০ শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভয়েজ বিডি ২৪. কম এর সম্পাদক কাজী শরিফুল ইসলাম।
সম্পাদক শরিফুল ভাই জানান,অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সকল ভাষা শহীদদের স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায়।জবান থাকে মানুষের,আমরা জানতাম ভাষা থাকে ফুলের,পাখি ও নদীর,আকাশ কিংবা সমুদ্রেরও ভাষা থাকে,বোবা পাহাড়েরও থাকে নির্বাক ভাষা।ঋতুচক্র,বৃক্ষ,প্রজাপতি কিম্বা প্রেমিক ভ্রমর নিজেদের ভাষায় গায় অমর সঙ্গীত।সব নৃগোষ্ঠীর থাকে মমতায় মাখা মাতৃভাষা,কিন্তু রাষ্ট্রেরও কি ভাষা থাকে?হ্যাঁ,প্রথম আমরা সেই ভাষার শিখলাম তা হলো বাংলা ভাষা।রক্তাক্ত সিঁড়ি হলো ‘বায়ান্নোর একুশে ফেব্রুয়ারি।আমরা নিজেদেরকে চিনলাম,আমরা নিজেদেরকে বুঝলাম, আমরা নিজেদেরকে জানলাম,চিনে নিলাম আমাদের নিজস্ব পথ। রক্তের বর্ণমালায় সুশোভিত সে পথ ধরেই আমরা নিজেদের শেকড়ে পৌঁছালাম, আমাদের নিজের রাষ্ট্র হলো- বাংলাদেশ।মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। শিক্ষার মাধ্যম যে মাতৃভাষাই হওয়া উচিত এ ব্যাপারে আজ আর দ্বিমত নেই। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে রফিক,সালাম, বরকত,জব্বার ছাড়াও অনেক নাম না জানা ছাত্ররা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন।আমরা বাঙালি জাতি।আমাদের মাতৃভাষা বাংলা।তাই বাংলা ভাষার মাধ্যমেই আমরা প্রথমে ‘মা’ নামক ছোট্ট শব্দটি শিখেছি। এ ভাষাতেই আমরা কথা বলি ও লিখন লিখি।এ ভাষাতেই অতি আপনজনের কাছে পত্র লিখে মনের ভাব প্রকাশ করি। আপন মনের মাধুরী মিশিয়ে আমরা যে কল্পনার ছবি আঁকি তা এই বাংলা ভাষাতেই।তাই এই ভাষায় শিক্ষা গ্রহণের মজাই আলাদা।সুতরাং অপর সব ভাষা অপেক্ষায় মাতৃভাষা সকলের নিকট সুমধুর।
ভাষা শহীদদের ত্যাগের কথা আমরা সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করি।যখনি বাংলা ভাষার কোন কথা উঠে,তখনি ভাষা শহীদদের কথা চলে আসে। বিশ্বের বুকে একমাত্র আমরাই একটি জাতি যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল।ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার পাশাপাশি সকল শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।ভাষা সৈনিকরা তাদের কর্মের কারণে এদেশের সকল মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এবং থাকবে।যে সকল ভাষা শহীদগণ,বাংলা মায়ের দামাল সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন,তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সৈনিক এবং ভাষা শহীদের প্রতি সকল সাংবাদিক ভাইদের পক্ষ হইতে রইলো শ্রদ্ধাঞ্জলি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD