
রাজশাহীতে মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান।
________রাজশাহী ব্যুরো
আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জনাব মো: মাহবুব হোসেনকে রাজশাহীতে সফর শেষে বিদায় উপলক্ষ্যে রাজশাহী সার্কিট হাউজে শুভেচ্ছা জানান আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয়। এসময় মাননীয় সচিব মহোদয়কে আরএমপি’র একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদের মাননীয় সচিব মহোদয় সার্কিট হাউজ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।