1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বাংলাদেশের রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী পথে নৌবন্দর চালু হচ্ছে সোমবার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পঠিত

বাংলাদেশের রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী পথে নৌবন্দর চালু হচ্ছে সোমবার।

জিয়াউল কবীর স্বপন।
জেলা প্রতিনিধি

বাংলাদেশের রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার সিমান্ত লাগোয়া বহমান পদ্মা নদীর প্রস্থগামী নৌবন্দর চালু হচ্ছে সোমবার। দুই দেশের সরকারি কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানে গেছে। যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরকারি ভাবে এ নৌবন্দর উদ্বোধন করবেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এপার বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ ওপার ভারতের পশ্চিম বংগের মুর্শিদাবাদ জেলার সাদরদিঘী থানার ময়া নামক এলাকা হবে উক্ত নৌবন্দর বানিজ্য কেন্দ্র। এতে করে এ নৌপথ রুটে চোরা কারবারিদের বেআইনী কাজ নির্মুল হয়ে দুদেশের আমদানি রপ্তানি পন্য বৈধ ভাবে দেয়া নেয়ার পথ উন্মুক্ত হবে। উভয় দেশের উক্ত দুই এলাকা নৌবন্দরের মর্যাদা লাভ করবে।কম খরচে পন্য আদান প্রদানে ব্যবসায়ীরা উপকৃত হবে। ব্রিটিশ আমলে দুই দেশ এক ছিল আর পাকিস্তান আমলে দুই দেশের রাজশাহী মুর্শিদাবাদ নদী পথে নৌরুট৷ চালু ছিল। কোটি কোটি টাকার ব্যবসা হতো। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় এ নৌরুট বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা চলে যায় কালবাজারী দের কবলে। এখন তা বন্ধ হয়ে বাংলাদেশ থেকে তৈরী পোশাক,মাছ,পাট,চামড়া,টমেটো,আম ইত্যাদি ভারতে যাবে অপর দিকে ভারত থেকে মার্বেল পাথর,খনিজ বালু,সিমেন্টর কাচামাল ইত্যাদি বাংলাদেশে আসবে। রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের ময়া এলাকার দূরত্ব মাত্র১৭ কিলোমিটার।এর মধ্যেই রয়েছে আন্তর্জাতিক পদ্মা নদী ও সীমান্ত। দুই দেশের উক্ত এলাকা থেকে পাকা মহাসড়ক খুবই কাছে। এতে করে সুলতানগঞ্জ- ময়া নৌবানিজ্যে ব্যবসায়ী দের পরিবহন,শ্রমিক ইত্যাদি খরচ খুবই কম হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি’র চেয়ারম্যান আরিফ আহমেদ চৌধুরী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD