1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শিবপুরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

শিবপুরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে মানববন্ধন

মাহবুব খান ঃ শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায় অভিবাসন খরচ কমানো, এয়ারপোর্টে হয়রানি ও প্রতারণা বন্ধ,নারী অভিসাসী শ্রমিকদের নির্যাতন ও নিপীড়ন মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ) বেলা ১১টায় শিবপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বমসার ফিল্ড ফ্যাসিলেটর রুবি বেগম, প্রোগ্রাম অফিসার প্রবির কুমার বিশ্বাস, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, প্রচার সম্পাদক ডলিম খান প্রমুখ।মানববন্ধনে বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিক অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নারী অভিবাসী শ্রমিকদের বৈধ ও নিরাপদে বিদেশ গমন, সরকারের অনুমোদন প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে শ্রমিক প্রেরণ, বিদেশ গমনে অতিরিক্ত ব্যয় পরিহার করা, বিদেশে অভিবাসী শ্রমিকদের কাজের নিশ্চয়তা দেয়া, দেশে বিদেশে দালালদের হয়রানি বন্ধ করা, বিদেশে কর্মরত শ্রমিকদের বোনাসের ব্যবস্থা করা, বিদেশের জেলখানায় বাংলাদেশী শ্রমিকদের বন্দী অবস্থা থেকে মুক্তি ও নিজ দেশে ফেরত আনা, অভিবাসী শ্রমিকদের কর্মঘন্টার ন্যায্য মজুরী পাওয়ার ব্যবস্থা করা, বিদেশে কর্মকালীন সময়ে শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা, দেশে ও বিদেশে অভিবাসী শ্রমিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD