1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নওগাঁয় তিনদিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

নওগাঁয় তিনদিনব্যাপী জাতীয় পিঠা উৎসব

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় তিনদিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা ৭টায় নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি সভাপতি মোঃ গোলাম মওলা।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃআবৃত শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।

এ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল, জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

উৎসবে ১০টি ষ্টলে প্রায় ৪০ প্রকারের পিঠার সমাহার ঘটে। প্রচুর সংখ্যক মানুষ পিঠা উৎসবে যোগদান করেন। রাত ৯টার মধ্যে সবগুলো ষ্টলের পিঠা বিক্রি শেষ হয়ে যায়।

জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

এই উৎসব চলবে ২ ফেব্রুয়ারী পর্যন্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD