1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

জাপানে ধর্ষণের সংজ্ঞায় নতুন আইন পাশ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৪০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ধর্ষণকে নতুনভাবে সংজ্ঞায়ীত এবং যৌন সম্পর্কে সম্মতির সর্বনিম্ন বয়স আগের চেয়ে বাড়িয়ে যৌন অপরাধ সংক্রান্ত আইন সংস্কারের মাধ্যমে বড় ধরনের সংশোধন এনেছে জাপান। দেশটিতে আগে যৌন সম্পর্কে সম্মতির আইনি ভাবে বয়স ছিল ১৩ বছর এখন সেটা বেড়ে ১৬ করা হয়েছে।


তাছাড়া দেশটিতে এখন থেকে ‘সম্মতিহীন যে কোন যৌন মিলনকেও ধর্ষণ বলে গণ্য হবে। এর আগে জাপানে কেবল ‘জোরপূর্বক যৌন মিলনকেই’ ধর্ষণ হিসেবে গণ্য করা হতো।
শুক্রবার (১৬ জুন) জাপানি পার্লামেন্ট ডায়েটের উচ্চকক্ষে নতুন এই আইন সর্বসম্মতিক্রমে পাস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ সংস্কারের ফলে জাপানের আইন এখন বিশ্বের অন্যান্য দেশের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো।
পুরোনো আইনের সমালোচকরা বলছেন, আগে জাপানে কাউকে যৌন মিলনে বাধ্য করা হলে, ভুক্তভোগী তেমন কোনো সুরক্ষা পেতো না। এ ধরনের হামলা বা আক্রমণের বিষয়ে অভিযোগ করতেও অনুৎসাহিত করা হতো। এমনকি, এসব বিষয়ে আদালতের রায়েও অসামঞ্জস্যতা দেখা যেতো। সবমিলিয়েই এই আইনগুলো পাল্টাতে দেশটির মধ্যে ব্যপক ভাবে দাবি উঠেছিল।
নতুন আইনে সুস্পষ্টভাবে এমন আটটি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ভিক্টিমের পক্ষে ‘যৌন মিলনে অসম্মতি জানানো বা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও তা প্রকাশ করা’ বেশ কঠিন।
এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে, মদ বা মাদকের প্রভাবে ভিক্টিম নেশাগ্রস্ত, সহিংসতা বা হুমকির মুখে, অথবা ‘ভীত-সন্ত্রস্ত ও বিস্মিত।’ অন্য একটি পরিস্থিতির কথাও এতে বলা হয়েছে, যেখানে ‘ক্ষমতার অপব্যবহার’ করা হচ্ছে ও ‘অসম্মতি জানালে তার পরিণতি কী হবে’ তা নিয়ে ভিক্টিম চিন্তিত।
জাপানে ১৯০৭ সালে যৌন সম্মতির আইন পাশ করার পর এই প্রথম সেই আইনে কোন পরিবর্তন আনা হলো। তার আগ পর্যন্ত, অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র জাপানেই যৌন মিলনে সম্মতি দেওয়ার বয়স সবচেয়ে কম ছিল।
জাপানে ১৯০৭ সালে যৌন সম্মতির আইন পাশ করার পর এই প্রথম সেই আইনে কোন পরিবর্তন আনা হলো। তার আগ পর্যন্ত, অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র জাপানেই যৌন মিলনে সম্মতি দেওয়ার বয়স সবচেয়ে কম ছিল।
ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমাও ১০ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে, যাতে ভুক্তভোগী ব্যক্তি অভিযোগের বিষয়টি গোপন না রাখেন। তাছাড়া আইন সংস্কারের ফলে দেশটিতে এখন গোপনে যৌন কার্যকলাপের ছবি বা বিনা অনুমতিতে স্কার্টের নিচের ছবি তোলার মতো কর্মকাণ্ডও নিষিদ্ধ হয়েছে।
জাপানে ২০১৯ সালে বেশ কয়েকটি ধর্ষণ মামলার আসামিরা রেহাই পেয়ে যাওয়ায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আইনের সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ন্যায়বিচার চেয়ে ও যৌন অপরাধের শিকার ব্যক্তিদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ গ্রহন করেন। এবং তৎকালীন সরকার এইসব আইনের সংস্কার আনবে বলে প্রতিশ্রুতি দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD