1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

মাহবুব খান,নরসিংদী: শ্রদ্ধা আর ভালোবাসায় ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদকে স্মরণ করেছেন শিবপুরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

দিবসটি উপলক্ষে শনিবার (২০ জানুয়ারি) সকালে শহীদ আসাদের নিজ বাড়ি শিবপুরের ধানুয়াস্থ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর মডেল থানা পুলিশ, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হেসেন মাস্টার,শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হারিছ রিকাবদার, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সহসভাপতি সামসুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল,সাধারণ সম্পাদক শেখ কামাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

দিবসটি উপলক্ষে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ প্রফেসর কল্যাণী ব্যনার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,বিশেষ অতিথি ছিলেন শহীদ আসাদের ছোট ভাই ডা. এ এম নূরুজ্জামান নুর, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ জুন নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম মোহাম্মদ আবু তাহের। তিনি ১৯৬০ সালে মেট্রিক এবং ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইতিহাসে সম্মানসহ এমএ পাস করেন। ১৯৬৯ এর এই দিনে ঢাকার রাজপথে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে নিহত হয় আমান উল্লাহ মোহাম্মদ আসাদ। সেই থেকে দিবসটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD