1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোণার পূর্বধলায় পিক-আপের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলায় পিক-আপের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোণার পূর্বধলায় পিক-আপের ধাক্কায় আব্দুল মোতালেব শেখ (৪৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।সোমবার (১৫ জানুয়ারী) বিকেলে ৪টার দিকে পূর্বধলা-নেত্রকোণা সড়কের সিন্দুরাটিয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।নিহত মোতালেব শেখ পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের সিন্দুরাটিয়া গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব শেখ সোমবার বিকেলে নিজ বাড়ি সিন্দুরাটিয়া থেকে মোটর সাইকেল যোগে নারায়ণডহর বাজারের উদ্দ্যেশে রওনা দেয়। মোটর সাইকেলটি সিন্দুরাটিয়া গ্রামের রাস্তা থেকে পূর্বধলা-নেত্রকোণা সড়কে উঠার সময় পূর্বধলা থেকে নেত্রকোণাগামী একটি পিক-আপ মোটর সাইকেলটিকে প্রচন্ড ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল
চালক মোতালেবের মৃত্যু হয়।এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে সন্ধ্যার পর কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ পিক-আপটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD