1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে দুই ভাইয়ের মৃত্যু ওসি ও সাংবাদিকদের ভুল বোঝাবুঝির অবসান হোক, সৌহার্দ্য অটুট থাকুক। যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর।

সাভারে বাসচাপায় নারী পুলিশ নিহতের ঘটনায় পলাতক চালক গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

সাভারে বাসচাপায় নারী পুলিশ নিহতের ঘটনায় পলাতক চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম

সাভারের হেমায়েতপুরে সেলফি পরিবহনের বাসচাপায় নারী পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় পলাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার চালকের নাম কামরুল ইসলাম (৫০)। তিনি নওগাঁর জেলার মহাদেবপুর থানা এলাকার দায়েম উদ্দিনের ছেলে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি জানান, গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে সাভারের উদ্দেশ্যে রওনা হন পুলিশ সদস্য আফসানা আক্তার। পথে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পৌছলে পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস। এ সময় ওই পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামীও আহত হন।

নিহত আফসানা বরিশাল জেলার আব্দুল করিমের মেয়ে। তিনি উত্তরা ১১ ব্যাটলিয়ানের এপিবিএন’র কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি সাভার হাইওয়ে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসটির চালক কামরুলকে নওগাঁর জেলার মহাদেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD