1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১মাদক কারবারি গ্রেফতার বগুড়ার গাবতলীতে বীজ ও সার বিতরণ করলেন এমপি মিলটন বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আকাশ, পেলেন আকর্ষণীয় পুরস্কার গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রাজশাহীতে শান্তিপূর্ণভাবে শেষ হলো ১০ম সালাফী কনফারেন্স ঘোড়াঘাটে শীতের পরশ, ভোরের শিশিরে প্রকৃতিজুড়ে ঋতু পরিবর্তনের বার্তা যশোরের বাঘারপাড়া উপজেলায় রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় রাষ্ট্রবিরোধী লিফলেট তৈরির অভিযোগে একজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, সাবমার্সিবল পাম্পসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩১০ বার পঠিত

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৩ নভেম্বর সোমবার দুপুরে শহরের মাধবপুর এলাকায় নবসজ্জিত ওই প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। এজন্য সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। তাদের নানাভাবে সহযোগিতা নিচ্ছে। আগামী দিনে নতুন জায়গায় প্রেসক্লাবের নতুন ভবন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকদের সত্য বলার ও লেখার সাহস থাকতে হবে। সাদাকে সাদা ও কালোকে কালোই বলতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির সাথেই মোকাবেলা করতে চাই। বিএনপি নির্বাচনে এলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই। তিনি প্রেসক্লাবের উন্নয়নে ইতোমধ্যে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শরিফুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও সঞ্জীব চন্দ বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD