1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

নেত্রকোণায় বাগড়া ফাযিল মাদরাসার ৪ তলা ভবন উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

নেত্রকোণায় বাগড়া ফাযিল মাদরাসার ৪ তলা ভবন উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি:

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ২ কোটি ৯৮ লাখ টাকা ব্যায়ে বাগড়া ফাযিল মাদরাসার ৪ তলা ভবন ও দারুস সালাম বাগড়া মাদরাসা জামে মসজিদের ২তলা ভবনের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

রবিবার (১২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বাগড়া ফাযিল মাদরাসা মাঠ প্রাঙ্গনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।

উদ্বোধন শেষে আলোচনা সভাটি সদর উপজেলা চেয়ারম্যান ও অত্র মাদরাসার গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

স্বাগত বক্তব্য রাখেন, বাগড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির, ৯নং চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহবুব-উল-মজিদ, নেত্রকোণা জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওন, চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জহর আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা, বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড উপস্থিত জণগণের কাছে তুলে ধরেন এবং চলমান উন্নয়ন কাজ আরো ত্বরান্বিতকরণ সহ সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় এনে দেশ পরিচালনা করার সুযোগ করে দেয়ার উদাত্ত আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD