1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশে রাজবাড়ীজুড়ে আওয়ামী লীগের প্রচারণা, ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন নড়াইলের কালিয়ায় নিখোজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ: ডিসেম্বরের কর্মসূচি সফল করতে মাঠে থাকার আহ্বান এমপি জসীম উদ্দীনের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা জানান জনাব মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টারের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাংকের একাংশ পুড়ে গেছে। পঞ্চগড়ে মামলার ৩৮ নম্বর আসামি কাজী জাহিদুল ইসলাম আদালতে সোপর্দ দুমকিতে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের অভিযোগ, আনসার সদস্য সহ উভয় পক্ষের আহত ৪ ‎ বাঙ্গরাকে পৃথক উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন ও দুর্ঘটনার শঙ্কা, তদারকি নিয়ে প্রশ্ন

শেখ সোহেল রানা টিপুর নির্দেশে রাজবাড়ীজুড়ে আওয়ামী লীগের প্রচারণা, ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

শেখ সোহেল রানা টিপুর নির্দেশে রাজবাড়ীজুড়ে আওয়ামী লীগের প্রচারণা, ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ সোহেল রানা টিপুর নির্দেশক্রমে, বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজবাড়ীর বিভিন্ন স্থানে পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগানোর পাশাপাশি লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা রাতে
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ সোহেল রানা টিপুর নির্দেশক্রমে এসব কর্মসূচি পালন করা হয়। পাংশা থেকে শুরু করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও জনবহুল এলাকায় পোস্টারিং কার্যক্রম পরিচালনা করেন নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার টাঙানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
২৯ ও ৩০ নভেম্বরের সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রচার-প্রচারণা চালানো হয়।

এ ছাড়া পোস্টার ও ব্যানারে ‘বিজয়ের মাসে বীরের বেশে নেত্রী ফিরবেন বাংলাদেশে’ এবং ‘আপার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত’ জানিয়ে বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়। এসব প্রচারণার মাধ্যমে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর কথাও উল্লেখ করা হয়।

কার্যক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ইনজামামুল ইসলাম নিলয় সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নেতাকর্মীরা পাংশা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব প্রচারসামগ্রী লাগান এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য: বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। রাজবাড়ীতে এ কর্মসূচির পক্ষে প্রচার-প্রচারণার অংশ হিসেবেই পোস্টারিং, ব্যানার স্থাপন ও লিফলেট বিতরণ করা হয়।

এবিষয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ সোহেল রানা টিপু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজবাড়ীর বিভিন্ন স্থানে পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়েছে। পাংশা থেকে শুরু করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা এসব প্রচার-প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ কার্যক্রমে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল। দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ রয়েছেন। কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি। সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ আরও জোরদার করাই এসব প্রচার-প্রচারণার উদ্দেশ্য। বিশেষ করে বিজয়ের মাসে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। আমরা বিশ্বাস করি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের ঘোষিত কর্মসূচি সফল হবে।
তিনি রাজবাড়ী জেলার সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় নির্দেশনা ও কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD