1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ সোহেল রানা টিপুর নির্দেশে রাজবাড়ীজুড়ে আওয়ামী লীগের প্রচারণা, ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন নড়াইলের কালিয়ায় নিখোজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ: ডিসেম্বরের কর্মসূচি সফল করতে মাঠে থাকার আহ্বান এমপি জসীম উদ্দীনের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা জানান জনাব মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টারের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাংকের একাংশ পুড়ে গেছে। পঞ্চগড়ে মামলার ৩৮ নম্বর আসামি কাজী জাহিদুল ইসলাম আদালতে সোপর্দ দুমকিতে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের অভিযোগ, আনসার সদস্য সহ উভয় পক্ষের আহত ৪ ‎ বাঙ্গরাকে পৃথক উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন ও দুর্ঘটনার শঙ্কা, তদারকি নিয়ে প্রশ্ন

নড়াইলের কালিয়ায় নিখোজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় নিখোজের তিনদিন পর অনিক মোল্যা (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিহাদ বিশ্বাস (১৫) নামে আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। অনিক মোল্যা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার ছেলে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো: আল আমিন ৷

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর)  বাড়ি থেকে ভ্যান নিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর বাজারে যায় অনিক। এ সময় অনিক ও পাশের গ্রাম-সুমেরুখোলার ভ্যানচালক রিহাদ বিশ্বাস যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে যান। এরপর থেকে ভ্যানসহ দুই চালক অনিক ও রিহাদ নিখোজ হন। ওইদিন রাতেই গুরুতর অবস্থায় পেড়লিস্থানে চিত্রা নদী থেকে রিহাদকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে খুলনা মেডিকেলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনদিন পর একই এলাকা থেকে অনিকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যান ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন নিহতের স্বজন ও জেলা পুলিশ।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো: আল আমিন বলেন, দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কলের মাধ্যমে জানতে পারি পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গয়ে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। মরদেহটির পরিচয় শনাক্ত করেছেন নিহতের স্বজনরা।  প্রাথমিক সুরতহালে অনিকের শরীরে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD