1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ: ডিসেম্বরের কর্মসূচি সফল করতে মাঠে থাকার আহ্বান এমপি জসীম উদ্দীনের কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা জানান জনাব মোঃ আসাদুজ্জামান পন্ডিত মাস্টারের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাংকের একাংশ পুড়ে গেছে। পঞ্চগড়ে মামলার ৩৮ নম্বর আসামি কাজী জাহিদুল ইসলাম আদালতে সোপর্দ দুমকিতে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষের অভিযোগ, আনসার সদস্য সহ উভয় পক্ষের আহত ৪ ‎ বাঙ্গরাকে পৃথক উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ধর্মমন্ত্রী সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ছাতকে দুই সড়ক প্রকল্পে ঝুঁকিতে জনজীবন ও দুর্ঘটনার শঙ্কা, তদারকি নিয়ে প্রশ্ন ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটিতে শ্রীশ্রী বোল্লাকালী পূজা ও মেলার উদ্বোধন দুপচাঁচিয়া তালোড়ার বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী সফল বিশ্বাসের পিতা পরলোকগমন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮২ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি মোঃমানিক মিয়া:

 

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে এস.এস সি, এইচ এস.সি ও সমমানের পরীক্ষা-২০২৬এ জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এবং নিজাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী ভাইস চ্যান্সেলর, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি অধ্যাপক তোতিউর রহমান ডিন আইন অনুষদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এড কামাল হোসেইন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের লক্ষ নির্ধারণ এবং তা অর্জনে কঠোর পরিশ্রমের পরামর্শ প্রদান করেন পাশাপাশি সিলেট অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির মত অন্যান্য সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

আর বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক এড মকদ্দছ আলী, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইছরাইল আলী, শিক্ষিকা অঞ্চনা রানী রায়, কামাল মিয়া, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আজহার উদ্দিন, মাসহুবা জান্নাত মুন, ফরহাদ আহমদ।

উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির,আবুল খায়ের মাস্টার, কোষাধ্যক্ষ আলীমুজ্জামান, প্রচার সম্পাদক আবিদুর রহমান, সনজিত কুনার সিংহ, কার্যকরী কমিটির সদস্য ফয়জুল হক,দাতা সদস্য রফিকুল ইসলাম ও লালন মিিয়া, আবু সিদ্দিক, ইয়াছিন আলী,দুলাল আহমদ, আব্দুল হামিদ,নুর উদ্দিন, শিক্ষক রিপন আহমদ,আফতাব আলী, নজরুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুস সামাদ,আব্দুল বাছিত,মাসুক মিয়া।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মোঃ জসিম উদদীন।

অনুষ্ঠানে জিপিএ -৫ প্রাপ্ত এসএসসিতে ১৬ জন,দাখিলে ১ জন এবং এইচএসসিতে -৬ জনকে সনদ,বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD