1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর তারেক রহমানের বগুড়া সফর সফল করতে মোকামতলায় বিএনপির ব্যাপক প্রস্তুতি, দুই ইউনিয়নে সভা ও ওয়ার্ড কমিটি ঘোষণা লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন। রাজনৈতিক অঙ্গনে বিতর্ক। রামাইল ব্রিজ অনুমোদনে দোয়া মাহফিল হাইমচরে নতুন চরের সীমানা নির্ধারণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শহীদ সোলেমান উদ্দিন জিসান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনতার কাতারে এমপি,সমস্যার কথা শুনে দিলেন উন্নয়ন ও পাশে থাকার প্রতিশ্রুতি রাজশাহীতে সোলার বিদ্যুৎ স্থাপনে রাসিক-নেসকোর মতবিনিময় ১৫ বছর পদার্পণ উপলক্ষে আরডিএসএ,এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ। ফেনীর ফুলগাজী কাঁচাবাজারে হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়ার আগে বাজারের সিন্ডিকেট ভাঙার সক্ষমতা দেখানোর দাবি (এনসিপি) ফেনী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ওমর ফারুক।

রামাইল ব্রিজ অনুমোদনে দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি মোঃমানিক মিয়া:

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বহুল প্রত্যাশিত রামাইল ব্রিজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের লামাডিস্কি বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি মাসুক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক আসাদ, উপজেলা মহিলা বিএনপির নেত্রী ফাতেমা আক্তার এবং সিতারা আক্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক রায়হান পাশা, প্রচার সম্পাদক ইনতাজুর রহমান, উপজেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, কয়েস মিয়া, আব্দুর রহমান মেম্বার, আলাউদ্দিন, শফিক মিয়া, রজব আলী ও জিয়াউর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে বক্তারা রামাইল ব্রিজ একনেকে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতু নির্মিত হলে কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের রামাইল এবং ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের লামাডিস্কি বাড়িসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

বক্তারা আরও বলেন, সেতুটি বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এর মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের পর লামাডিস্কি বাড়ি জামে মসজিদের ইমামের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD