বিশেষ প্রতিনিধি মোঃমানিক মিয়া:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বহুল প্রত্যাশিত রামাইল ব্রিজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের লামাডিস্কি বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি মাসুক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক আসাদ, উপজেলা মহিলা বিএনপির নেত্রী ফাতেমা আক্তার এবং সিতারা আক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক রায়হান পাশা, প্রচার সম্পাদক ইনতাজুর রহমান, উপজেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, কয়েস মিয়া, আব্দুর রহমান মেম্বার, আলাউদ্দিন, শফিক মিয়া, রজব আলী ও জিয়াউর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলে বক্তারা রামাইল ব্রিজ একনেকে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতু নির্মিত হলে কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের রামাইল এবং ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের লামাডিস্কি বাড়িসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
বক্তারা আরও বলেন, সেতুটি বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এর মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের পর লামাডিস্কি বাড়ি জামে মসজিদের ইমামের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM