
মোঃনুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা কেদার ইউনিয়নে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (MNCAH) বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে স্থানীয় অংশীজন ও নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি লক্ষ্যভিত্তিক অবহিতকরণ সভা /সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনে স্বাস্থ্য সমাজকর্মী, শিশু ফোরাম এবং যুব ফোরামের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবির রাশেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি মা, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দ, যুবসমাজ ও শিশু ফোরামের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন—
মোঃ মশিউর রহমান (ভারপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর, কেদার ও কচাকাটা)
শ্রীমতি প্রমিলা রানী (এফডব্লিউএ, কেদার ইউনিয়ন)
মোঃ আজিজার রহমান (হেলথ অ্যাসিস্ট্যান্ট, কেদার ইউনিয়ন)
আব্দুর রফ (হেলথ অ্যাসিস্ট্যান্ট, কচাকাটা ইউনিয়ন)
মোঃ তারেক রহমান (ফার্মাসিস্ট, কেদার ও বল্লোভেরখাস ইউনিয়ন)
মোঃ মোস্তফা কামাল
মোঃ আনোয়ার হোসেন (কমিউনিটি ফ্যাসিলিটেটর, কেদার, বল্লোভেরখাস ও কচাকাটা ইউনিয়ন)।
পুরো সেশনটির সভাপতিত্ব করেন কেদার ও কচাকাটার পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ে মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব, নবজাতকের যত্ন, শিশু পুষ্টি এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন এবং স্থানীয় ফোরামগুলোর সহযোগিতা কামনা করেন।