1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুপচাঁচিয়ায় ৫ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা রাজশাহীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২ কচাকাটায় মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু ২৬ বছরে সফল উদ্যোক্ত আরিফ একটি ছাগল থেকে গাড়ি বাড়ি চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত ২৭ পুলিশ সদস্য শেরপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক দুই কিশোর সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাস্তায় মশারি টাঙিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ। কাউনিয়ায় আওয়ামী লীগের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে রাজশাহীর অর্জিত অভিজ্ঞতা অন্য নগরীতে ছড়িয়ে দিতে তিন দিনব্যাপী কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।

স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। রাজশাহী মহানগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তা হলো—‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও।’ সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এ সুনাম ধরে রাখতে সিটি কর্পোরেশন নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তবে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাহফুজুর রহমান রিটন বলেন, জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের ফলে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। তাই প্রচলিত ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত উপায়ে বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

নগর উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং নগরীর সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহানগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন করা সম্ভব হলে প্রতি মাসে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হবে।

তিনি বলেন, তিনটি সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের যে সুযোগ তৈরি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের জন্য উপকারী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, জাইকার সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখার এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এ কর্মশালার মূল লক্ষ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে একটি সিটি কর্পোরেশনের অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার পর পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তাঁদের যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছেন। জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তাঁরা আনন্দিত। সুন্দর আয়োজন ও চমৎকার ব্যবস্থাপনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে পরিবেশ ও উদ্যোগ তাঁরা দেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। রাজশাহীর এ অভিজ্ঞতা ও অর্জন কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ নগরীর উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও এগিয়ে নিতে চান তাঁরা।

কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা এবং ইউডিসিজিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিরা নগর ভবনে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে। কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারী প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কার কার্যক্রমসহ নগরীর বিভিন্ন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। এসব কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে তাঁরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং নিজ নিজ নগরীতে তা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD