1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুপচাঁচিয়ায় ৫ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা রাজশাহীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২ কচাকাটায় মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু ২৬ বছরে সফল উদ্যোক্ত আরিফ একটি ছাগল থেকে গাড়ি বাড়ি চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত ২৭ পুলিশ সদস্য শেরপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক দুই কিশোর সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাস্তায় মশারি টাঙিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ। কাউনিয়ায় আওয়ামী লীগের দুই সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত ২৭ পুলিশ সদস্য

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোঃ আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা:

 

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। সভায় পেশাগত দায়িত্ব পালনে প্রশংসনীয় অবদান, চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদ্‌ঘাটন এবং মাদকদ্রব্য উদ্ধারের স্বীকৃতিস্বরূপ ২৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

 

সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন। এর পাশাপাশি পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ সামগ্রী এবং প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবহার্য সামগ্রীও প্রদান করা হয়।

 

চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদ্‌ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ২৭ জন পুলিশ সদস্যকে পুলিশ সুপার নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

 

এদিকে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের কনস্টেবল লিয়াকত আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

 

সভায় বক্তব্যে পুলিশ সুপার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পসহ জেলা পুলিশের সব ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পুলিশি দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD