1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুপচাঁচিয়ায় ৫ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা রাজশাহীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২ কচাকাটায় মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু ২৬ বছরে সফল উদ্যোক্ত আরিফ একটি ছাগল থেকে গাড়ি বাড়ি চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত ২৭ পুলিশ সদস্য শেরপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক দুই কিশোর সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাস্তায় মশারি টাঙিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ। কাউনিয়ায় আওয়ামী লীগের দুই সদস্য গ্রেপ্তার

সিলেটে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাস্তায় মশারি টাঙিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

‎মামুনুর রশিদ, সিলেট:

‎

‎সিলেট নগরীতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। দিন-রাত মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধনে ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহার করা হলেও মিলছে না প্রত্যাশিত সুফল। এমন পরিস্থিতিতে মশা নিধনের দাবিতে ব্যতিক্রমী ‘মশারি মিছিল’ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থার নেতাকর্মীরা।

‎

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মশারি টানিয়ে সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎

‎সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন নিয়মিত ওষুধ ছিটানো এবং ফগার মেশিন ব্যবহার করলেও মশার উৎপাত কমছে না। ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যেই আবার মশার উপদ্রব শুরু হয়। ফলে মশার কামড় থেকে বাঁচতে নগরবাসীকে দিন-রাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।

‎

‎তাঁদের অভিযোগ, মশক নিধনে নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। কার্যকর উদ্যোগের অভাবে নগরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎

‎সমাবেশ থেকে মশক নিধনে কার্যকর ও মানসম্মত ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিলেট সিটি করপোরেশনকে এক মাসের সময়সীমা বেঁধে দেন বক্তারা। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তাঁরা।

‎

‎মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD