1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক বগুড়ায় শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের মৃত্যু ফুলবাড়ী সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থানে প্রশাসন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লাকে মোংলা উপজেলা ও সুন্দরবন ইউনিয়ন যুবদলের ফুলেল শুভেচ্ছা গাইবান্ধায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা পর্যায়ের প্রতিবেদন প্রকাশ ​ দুপচাঁচিয়ায় আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ৪ হাজার ৫,শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সুনামগঞ্জের পৃথক স্থানে বিজিবি অভিযান ভারতীয় মাদক সহ বিভিন্ন পণ্য জব্দ। সিরাজগঞ্জ তাড়াশে ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়াবাসহ আটক ৬ জন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর নতুন নেতৃত্ব ঘোষণা: দায়িত্ব গ্রহণ করলেন মাস্টার রফিকুল ইসলাম

বগুড়ায় শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

বগুড়ায় শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের মৃত্যু

মোঃ আব্দুল আলীম ,বগুড়া সদর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার মম ইনে সিনেমার শুটিং স্পটে অবস্থানকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে নাট্যাঙ্গন ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বগুড়ায় নির্মাণাধীন ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন সোহেল খান। চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালও সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ায় ‘নসীব’ সিনেমার দ্বিতীয় পর্যায়ের শুটিং চলছিল। সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল এবং প্রযোজক আরশাদ আদনান। এ সিনেমায় অভিনয়ের জন্য বলিউড অভিনেতা মুকেশ ঋষিও বাংলাদেশে এসেছেন। এর আগে সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং কক্সবাজারের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়। শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD