বগুড়ায় শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের মৃত্যু
মোঃ আব্দুল আলীম ,বগুড়া সদর
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার মম ইনে সিনেমার শুটিং স্পটে অবস্থানকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে নাট্যাঙ্গন ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বগুড়ায় নির্মাণাধীন ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন সোহেল খান। চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালও সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ায় ‘নসীব’ সিনেমার দ্বিতীয় পর্যায়ের শুটিং চলছিল। সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল এবং প্রযোজক আরশাদ আদনান। এ সিনেমায় অভিনয়ের জন্য বলিউড অভিনেতা মুকেশ ঋষিও বাংলাদেশে এসেছেন। এর আগে সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং কক্সবাজারের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়। শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM