
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি)। আব্দুল মহিত তালুকদার বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেহেদী হাছান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক আনিছুল ইসলাম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়নুল হক, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত মল্লিক, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, আলহাজ্ব মেহেরুল ইসলাম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক শামীমা আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।