1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা হাইমচরে সোহেল মাঝির পাশে দাঁড়ালেন ইউএনও, সহযোগিতার আশ্বাস পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। বেতাগীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকামিয়ার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সালাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাব ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া, সংঘর্ষে আহত ৩; বন্ধ ৪৬ কারখানার উৎপাদন সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ অনুষ্ঠান।

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

সিলেট প্রতিনিধি:

 

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শিপলু মিয়া (৩৫) ও ভোর সাড়ে ৩টার দিকে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক, কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা এলাকার ৪নং বাসার মৃত ইউনুস মিয়া ও ফাতেমা বেগমের ছেলে শিপলু মিয়া (৩৫)। তাকে রাত দেড়টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ। শিপলু মিয়া ২০২৪ সালের ২৮ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়েরকৃত মামলার (নং ৩৭) এজাহারনামীয় আসামি।

জানাযায়, ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কুয়ারপাড় এলাকা থেকে কোতোয়ালী মডেল থানাপুলিশ ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কুয়ারপাড় আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর ছেলে তাহিদুল ইসলাম তাহিদকে (২০) গ্রেপ্তার করে। তাহিদ কোতোয়ালী মডেল থানায় ২০২৪ সালের ১০ অক্টোবর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (নং ১৬) এজাহারনামীয় আসামি।

তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

 

(ছবি-সংযুক্ত-১)

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD